১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

লক্ষ্মীপুরে অস্ত্রের মুখে মাদরাসা ছাত্রকে অপহরণ : ভিকটিম উদ্ধার, আটক ২

  • আপডেট: ১১:৩২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • 28328

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে সাইফুল ইসলাম (১৭) নামে এক ছাত্রকে অস্ত্রের মুখে জিম্মি করে
অপহরণ করে নিয়ে যায় দূর্বৃত্তরা। পরে শনিবার ভোর রাতে বশিকপুর ইউপির নাগেরহাট এলাকা থেকে ভিকটিম ছাত্রকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সাহাদাত হোসেন (২২) ও মোঃ সাগর (২১) নামে দুইজনকে আটক করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে কয়েকটি বোমা উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতোলা এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত সাইফুল বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের ওমান প্রবাসী জালাল উদ্দিনের ছেলে ও রমারখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র। জন্মের পর থেকে নানার বাড়িতে বসবাস করছে তারা।

অপহৃতের স্বজনরা জানায়, শুক্রবার সন্ধ্যার পরে ১৮-২০ জন অপহরণকারী সিএনজি ও মোটরসাইকেলে করে ওই বাড়িতে আসে। এসময় তারা বোমা বিস্ফোরণ করে এবং এলোপাতাড়ি ঘর-বাড়ি ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে সাইফুলকে অস্ত্র ঠেকিয়ে মারধর করে তুলে নিয়ে যায়। এ সময় বাধা দিলে পরিবারের সদস্যদেরকেও মারধর করে অপহৃতরা।

অপহৃতের পরিবারের লোকজনের অভিযোগ, স্থানীয় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে শ্রমিক ভিসায় ওমান নেয় সাইফুলের বাবা। ৫ মাস পরে ওই ব্যক্তি দেশে ফিরে এসেই তার দেয়া টাকা দাবি করছে। ওই ব্যক্তিই সন্ত্রাসীদের নিয়ে এসে সাইফুলকে অপহরণ করেছে বলে দাবি তাদের।

চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, ভিকটিম ছাত্রকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত দুজনকে আটকের পর দুপুরে আদালতে সোপর্দ করা হয়। এঘটনায় এজাহারনামীয় ৬জনসহ ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধিন রয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

ঈদে খাসি ছাগলের জন্য গৃহবধুর মুখ পু’ড়ি’য়ে দিলেন শ্বশুর

লক্ষ্মীপুরে অস্ত্রের মুখে মাদরাসা ছাত্রকে অপহরণ : ভিকটিম উদ্ধার, আটক ২

আপডেট: ১১:৩২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩