১০:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

লক্ষ্মীপুর-২ আসনে প্রার্থী বেড়ে ১৩ জন, নতুন প্রতীক ট্রাক

  • আপডেট: ০৮:৪৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • 30420

লক্ষ্মীপুর প্রতিনিধি:
উচ্চ আদালতে প্রার্থীতা ফিরে পাওয়ায় লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী এএফ জসিম উদ্দিন আহমেদকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আসনটিতে ভোটের মাঠে নতুন করে ‘ট্রাক’ প্রতীক যুক্ত হয়েছে। এনিয়ে এখানে ১৩ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে দ্বাদশ সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান তাকে এ প্রতীক বরাদ্দ দেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, ৩ ডিসেম্বর লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থীতা যাছাই-বাছাইয়ের শেষ দিন ছিল। ওইদিন মনোনয়ন ফরমের তৃতীয় পাতা অসম্পূর্ণ ও দুইজন ভোটার সমর্থন না করায় জসিম উদ্দিনের মনোয়ন বাতিল করা হয়েছে। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। সেখানে তার আবেদন নামঞ্জুর হয়। পরে তিনি উচ্চ আদালতে যান। রোববার (২৪ ডিসেম্বর) উচ্চ আদালত তার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন।
স্বতন্ত্র জসিম উদ্দিন আমরা ক’জন মুজিব সেনা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রামের বাসিন্দা।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-২ আসনে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়নের সঙ্গে জসিম উদ্দিনসহ ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ আসনে নয়নের স্ত্রী রুবিনা ইয়াছমিন লুবনাও (তরমুজ) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। তবে তার কোন প্রচার-প্রচারণা দেখা যায়নি। অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির বোরহান উদ্দিন আহমেদ (লাঙ্গল), জাসদের মো. আমীর হোসেন (মশাল), তৃণমূল বিএনপির আব্দুল্লাহ্ আল মাসুদ (পাট), বাংলাদেশ সুপ্রিম পার্টির জহির হোসেন (একতারা), বাংলাদেশ কংগ্রেস জোটের মো. মনসুর রহমান (ডাব), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. মোরশেদ আলম (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. শরিফুল ইসলাম (মোমবাতি), মুক্তিজোটের মো. ইমাম উদ্দিন সুমন (ছড়ি), বাংলাদেশ কল্যাণ পার্টির মো: ফরহাদ মিয়া (হাত ঘড়ি) ও স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম (ঈগল)।

Tag :
সর্বাধিক পঠিত

৭ কোটি টাকার রাস্তায় খোয়ার বদলে রাবিশ! ক্ষুব্ধ প্রকৌশলীর হস্তক্ষেপে কাজ বন্ধ

লক্ষ্মীপুর-২ আসনে প্রার্থী বেড়ে ১৩ জন, নতুন প্রতীক ট্রাক

আপডেট: ০৮:৪৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩