০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

  • আপডেট: ১০:৩০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • 16292

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. আকাশ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এতে আশঙ্কাজনক অবস্থায় আরও ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১ টার দিকে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ সদর উপজেলার কাশাখালী ইউনিয়নের শান্তিরহাট এলাকার কাঠালি গ্রামের মানিক হোসেনের ছেলে।
আহতরা হলেন পারভিন আক্তার, মনির হোসেন ও মোসলেহ উদ্দিনসহ ৫ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী বাসটি নোয়খালী থেকে লক্ষ্মীপুরের দিকে আসছিল। সিএনজি চালিত অটোরিকশাটি লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছি। ঘটনাস্থল পৌঁছেলে বাস ও সিএনজির মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি চালক ও ৫ যাত্রী আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নিলে আহতদের মধ্যে আকাশ নামে এক কিশোর মারা যায়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, আহত অবস্থায় হাসপাতালে ৬ জনকে আনা হয়েছে। এরমধ্যে একজন মারা গেছেন। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, আহতদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

৭ কোটি টাকার রাস্তায় খোয়ার বদলে রাবিশ! ক্ষুব্ধ প্রকৌশলীর হস্তক্ষেপে কাজ বন্ধ

লক্ষ্মীপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

আপডেট: ১০:৩০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩