০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরের রামগতিতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবকের মৃত্যু

  • আপডেট: ০৮:০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • 13431

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আলাউদ্দিন (২৫) ও আলী আকবর (২৭) নামে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোরে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন চরপোড়াগাছা ইউনিয়নের চরপোড়াগাছা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও আকবর চরআলগী ইউনিয়নের চরআলগী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনাস্থলে আলাউদ্দিন ও আকবরের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। বেলা ১১টার দিকে তারা দুজনই মারা যান।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনই মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে মার্কেটের জায়গা দখল করে মালামাল রাখাকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরের রামগতিতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবকের মৃত্যু

আপডেট: ০৮:০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২