০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ ৫ যুবক পুলিশের জালে

  • আপডেট: ১০:৫১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • 10196

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ মিট দ্যা প্রেসে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন– রায়পুরের দক্ষিণ কেরোয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মোবারক হোসেন, লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর গ্রামের জামালের ছেলে মো. বেলাল, পশ্চিম লক্ষীপুর গ্রামের মো. হাশেমের ছেলে মো. ছাত্তার, চাঁদপুরের কচুয়ার চাঁদপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম রবু ও একই এলাকার আবদুস সালামের ছেলে মো. সোহেল।

পুলিশ জানায়, একটি মোটরসাইকেল চুরির মামলার পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর ভোররাতে জেলার মীরগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা সহ মোবারক হোসেন, বেলাল হোসেন ও চাত্তারকে আটক করে পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেল পাঁচটি উদ্ধার করা হয়। পরে চাঁদপুরে অভিযান চালিয়ে বাকি দু’জনকে আটক করা হয়।

আসামিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক চুরির অভিযোগে বিভিন্ন থানায় মামলা আছে বলে জানায় পুলিশ সুপার। তারা আন্তজেলা চোর চক্রের সদস্য।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) মংনেথোয়াই মারমা, ডিআইও-১ আজিজুর রহমান মিয়া, সদর থানার ওসি মোস্তফা কামাল, ডিবি ওসি শাহাদাত হোসেন টিটো প্রমুখ।

Tag :

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ ৫ যুবক পুলিশের জালে

আপডেট: ১০:৫১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২