০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

আ. লীগ বর্তমান বাজার পণ্যকে রাজনীতির পণ্য বানিয়ে রেখেছে : আমীর খসরু

  • আপডেট: ০৪:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
  • 12332

লক্ষ্মীপুর প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট চুরির সঙ্গে জড়িত কোনো কর্মকর্তা ও সহযোগী ছাড় পাবে না। এ আন্দোলন শুধু বিএনপির নয়, প্রত্যেক জনগণের। এটি মুক্তির আন্দোলন। সফলতা ছাড়া কেউই আন্দোলন ছেড়ে ঘরে ফিরবে না। আওয়ামী লীগ সরকার বর্তমান বাজার পণ্যকে রাজনীতির পণ্য বানিয়ে রাখছে। এ জন্য আওয়ামী লীগের সঙ্গে এখন আর এদেশের জনগণ নাই। এদেশের অসহায় মানুষ গুলো এখন দু’বেলা দু’মুঠো ভাত খেতে খুব কষ্ট হয়।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আমীর খসরু এ কথা বলেন। বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সাহাবুদ্দিন সাবুর বাসভবনে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা শহরের পুরাতন গরুহাটা এলাকায় এ আয়োজন করা হয়।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ তাদের অপকর্মের কারণে আজ ভীত। তারা ভয় পেয়েই এখন বিএনপিকে ভয় দেখাচ্ছে। বিএনপি কাউকে ভয় পায় না। এক ব্যক্তির সিদ্ধান্তে দেশ চলতে পারে না। শেখ হাসিনা আওয়ামী লীগকে দেউলিয়া করেছে। জনগণ এখন আওয়ামী লীগের সঙ্গে নেই।

তিনি আরও বলেন, জনগণের আস্থার রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। কারণ গণতন্ত্রের প্লাটফর্ম থেকে বিএনপির রাজনীতির শুরু। জিয়াউর রহমান বলে গেছেন, সব ক্ষমতার উৎস জনগণ। জনগণের আস্থাতেই বিএনপির আন্দোলনে বাঁধ ভেঙেছে। এ বাঁধ আওয়ামী লীগকে ভাসিয়ে নিয়ে যাবে।

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সাবেক এমপি এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আহমেদ, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামিম প্রমুখ।

Tag :

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আ. লীগ বর্তমান বাজার পণ্যকে রাজনীতির পণ্য বানিয়ে রেখেছে : আমীর খসরু

আপডেট: ০৪:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২