০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

লক্ষ্মীপুরে দুই চোরের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

  • আপডেট: ১২:২৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • 6528

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে একটি জেলে-পল্লী গ্রামের সহজ-সরল মানুষগুলো চোর, মাদক সেবনকারী ও জুয়ারিদের অত্যাচারে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে বিক্ষুব্ধ গ্রামবাসী গণমাধ্যমকর্মীদের উপস্থিত দেখে প্রতিবাদের ভাষায় ফুঁসে উঠেন।

তবে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, সকল প্রকার অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী স্বতঃস্ফূর্তভাবে তৎপর রয়েছে। ইতিমধ্যেই অনেকেই আইনের আওতা আনাও হয়েছে।

দীর্ঘদিন যাবত লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মধ্য চররমনী মোহন গ্রামের চিহ্নিত চোর শাহ্আলম ও তার সহযোগী সাইফুলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে অসংখ্য পরিবার। কখনও জুয়া, কখনো গাঁজা সেবন আর চুরির মতো ঘটনাতো সুযোগ পেলে করে দুই বন্ধু। এতে নিঃস্ব হয়েছে একাধিক পরিবার।

সর্বশেষ গত মঙ্গলবার (৭ জুন) রাতে সালাহ্ উদ্দিন মাঝি নামে এক ব্যক্তির মাছ ধরার নৌকা থেকে জাল, নৌকার ইঞ্জিন ও প্রয়োজনী মালামাল চুরি করে নেয় দুর্বৃত্তরা। বিভিন্নস্থানে খোঁজ-খবর নিয়ে সেই গুলোর সন্ধান মেলেনি। বৃহস্পতিবার দুপুরে ভোলার চর থেকে চুরি হওয়ার মালামাল উদ্ধার করা হয়। পরে ভুক্তভোগী সালাহ্ উদ্দিন মাঝি জানতে পারেন সেই চিহ্নিত দুই চোর শাহ্আলম ও তার সহযোগী সাইফুল ইসলামের কান্ড। ঘটনার পর থেকে দুইজনে পলাতক রয়েছে।

কয়েকজন গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, বহুদিন ধরে অভিযুক্ত শাহ্আলম ও তার সহযোগী সাইফুল ইসলাম, চুরি, অন্য মহিলার ঘরে উঁকি, জুয়া ও গাঁজা সেবন করে। কিছুতেই তাদের স্বাভাবিক জীবনে আনা সম্ভব হচ্ছে না। তারা স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে সুস্থ বিচারের দাবি জানান।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মনির হোসেন সজিব বলেন, একসময় কিছু সমস্যা ছিলো। আমি দায়িত্ব পাওয়ার পর থেকে অনেকটা স্বাভাবিক করা হয়েছে। চুরির ঘটনাটি দুইদিন আগে ঘটেছে, তাকে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী সালাহ্ উদ্দিন মাঝি জানান। বিষয় নিয়ে ভুক্তভোগীকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

লক্ষ্মীপুরে বাজুসের সভাপতি প্রার্থী নিয়ে কৌতূহল

লক্ষ্মীপুরে দুই চোরের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

আপডেট: ১২:২৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২