০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

ঘরে ঢুকে দলবদ্ধ ধর্ষণ, ভুক্তভোগী হাসপাতালে

  • আপডেট: ০৮:৪৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • 6007

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বসতঘরের সিঁধ কেটে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীকে সকালে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তরা ওই নারীর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নিয়েছে বলেও অভিযোগ জানিয়েছে তার পরিবার।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া গ্রামের এক কৃষকের ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ৫ জনকে ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।

ভুক্তভোগী জানায়, ভোরে ওই কুষকের ঘরে সিঁধ কেটে প্রবেশ করে সুমন, নাজিম, হোসেন, ইউছুফ ও হারুন নামের ৫ জন যুবক। এসময় কৃষকের স্ত্রী, শাশুড়ি, ননদ ও ছেলেসহ সবাইকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা। এরপর ভুক্তভোগীকে পালাক্রমে ধর্ষণ করে তারা। এসময় তারা ওই নারীর ব্যবহৃত স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয়। এরপর সকালে ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করান স্বজনরা।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আনোয়ার হোসেন বলেন, নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে পুলিশকে জানানো হয়েছে এবং ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা চলছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, ধর্ষণের ঘটনার খবর পেয়ে পুলিশের একাধিক টিমকে ঘটনাস্থল, হাসপাতালসহ মাঠে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে, অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।

Tag :

ভোলাকোট ইউনিয়নে হাতপাখা প্রার্থী জাকির পাটওয়ারীর নির্বাচনী প্রচারণা

ঘরে ঢুকে দলবদ্ধ ধর্ষণ, ভুক্তভোগী হাসপাতালে

আপডেট: ০৮:৪৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২