১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে নানার বাড়ীতে বেড়াতে এসে গাছ পড়ে শিশুর মৃত্যু, আহত ৪

  • আপডেট: ০২:৫০:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • 3974

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে মাথার উপর গাছ পড়ে ইসরাত জাহান মুমু (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় গাছ চাপায় আরো ৪ জন আহত হন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার আদিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইসরাত জাহান মুমু সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের আদিলপুর গ্রামের মো. ইসমাইলের মেয়ে এবং আদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।

আহতরা হলেন- নিহত শিশুর মা সুমি আক্তার, নানি শেফালী বেগম, মামী তাহমিনা আক্তার ও প্রতিবেশী রেহেনা বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরাতের বাড়ি আর তার নানার বাড়ি পাশাপাশি। সে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছে। ঘটনার সময় তার মামা প্রবাসী আবু তাহেরদের উঠানের পাশের একটি কড়ই গাছ কাটা হচ্ছিল। এসময় ডালপালা না ছাঁটাই করে গাছ কাটা হয়। একপর্যায়ে গাছ পড়ে একটি ডাল ইসরাতের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই ইসরাত মারা যায়৷ ডালপালার আঘাতে ইসরাতের মা, নানিসহ ৪ জন আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, গাছ কাটার আগে ডালপালা ছাঁটাই করতে হয়। কিন্তু গাছ কাটার শ্রমিক আবু তাহের বানু ও মঞ্জুর হোসেন তা করেনি। এতে কাটার সঙ্গে সঙ্গে গাছ পড়ে ডালপালার নিচে ইসরাতসহ ৫ জন চাপা পড়ে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো পরিবার থেকে কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, কর্মনিষ্ঠায় পুরস্কৃত পুলিশ কর্মকর্তারা

লক্ষ্মীপুরে নানার বাড়ীতে বেড়াতে এসে গাছ পড়ে শিশুর মৃত্যু, আহত ৪

আপডেট: ০২:৫০:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২