০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জে প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, ভাংচুর, নগদ টাকাসহ দোকান লুট,আহত-৫

  • আপডেট: ০৮:৪৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • 2443

নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জের ৭ নং একলাশপুর ইউপির ৯ নং ওয়াডে মেম্বার প্রার্থী জসিম উদ্দিনের ( মোরগ মার্কা) নির্বাচনী অফিসে হামলা ভাংচুর ও তার ভাইয়ের দোকানে নগদ ৫ লাখ টাকা লুটপাটের ঘটনা ঘটে। এসময় হামলা কারীদের আঘাতে অফিসে থাকা প্রার্থীর ছেলে, ভাই সহ ৫ জন আহত হয়েছে।
আহতরা হলেন প্রার্থীর ছেলে অলেন(১৬), ভাই আবদুল মন্নান(৫৫), মো রাসেল(৩৫), সাইফুল(৩৭), আজিম (৪৫)। আহতদের মধ্যে রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় হাসানহাট পশ্চিম বজারে।

প্রত্যদর্শী আহতরা ও প্রার্থী জানান, প্রতিদিনের মতো প্রার্থী জসিম উদ্দিন নির্বাচনী প্রচারনায় মাঠে ছিলেন। তার নির্বাচনী অফিসে তার ভাই, ছেলেসহ ৬/৭ জন বসেছিল। হঠাৎ করে কোন কিছু বুজে উঠার আগে প্রতিপক্ষ প্রার্থী ধর্ষন মামলা,সন্ত্রসী মামলা সহ একাধিক মামলার কারাবরনকারি আসামী মোয়াজ্জেম হোসেন সোহাগ তার বাহিনীর প্রায় ১০০ জন সন্ত্রাসী নিয়ে গনমিছিল সহকারে আমার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর তান্ডব চালায়। ভয়ে লোকজন দিকবিদিক ছুটাছুটি করে। সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে অস্র নিয়ে এসে আমার ছেলে,ভাই ও কর্মীদের উপর হামলা চালায়। এতে আমার ৫জন আহত হয়েছে। নির্বাচনে আমার নিশ্চিত বিজয় জেনে তারা এ পরিকল্পিত হামলা চালায়। আমি প্রশাসনের কাছে বিচার দাবি করছি। সেই সাথে নির্বাচনে একটি সুষ্টু পরিবেশ ও নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি।

এদিকে প্রার্থীর বড়ভাই ভাই আহত আজীম জানান, তার দোকানে ও একিই সময় তারা হামলা করে তাকে মারধর করে দোকানের ক্যাশে থাকা নগদ ৫ লাখ ২২ হাজার টাকা নিয়ে যায়। এবং দোকানের মালামাল লুট করে।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুর হক রনি জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুই প্রার্থীই পাল্টা পাল্টি মৌখিক অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

ভোলাকোট ইউনিয়নে হাতপাখা প্রার্থী জাকির পাটওয়ারীর নির্বাচনী প্রচারণা

নোয়াখালীর বেগমগঞ্জে প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, ভাংচুর, নগদ টাকাসহ দোকান লুট,আহত-৫

আপডেট: ০৮:৪৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১