০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে উপজেলা আ.লীগের সভাপতিকে হত্যার হুমকি

  • আপডেট: ১১:০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • 1078

সালমা হক রিয়া,নোয়াখালী:
মুঠোফোনে হত্যার হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।
গতকাল বুধবার (১৮ আগষ্ট) রাতে সুধারাম মডেল থানায় এই সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

জিডিতে বলা হয়, গত ১৬ আগষ্ট রাত ১১টার দিকে অপরিচিত একটি নম্বর থেকে আমেরিকা থেকে রাসেল পরিচয় দিয়ে এক মাসের মধ্যে তাকে দুনিয়া থেকে ভেনিস করে ফেলবে বলে নানাবিধ হুমকি দেয়। নোয়াখালী জেলা আওয়ামী লীগের রাজনৈতিক অস্থিরতার কারণে এই হুমকি হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জিডির সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে মার্কেটের জায়গা দখল করে মালামাল রাখাকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীতে উপজেলা আ.লীগের সভাপতিকে হত্যার হুমকি

আপডেট: ১১:০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১