০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নোয়াখালীর হাতিয়াতে ইউপি সদস্যসহ দুটি হত্যা মামলার আসামি কোপা সামছু অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

  • আপডেট: ০৮:২২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • 1483

সালমা হক রিয়া, নোয়াখালী থেকে:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে চাঞ্চল্যকর ইউপি সদস্য রবীন্দ্র হত্যা মামলা ও জোবায়ের হত্যা মামলার আসামি মো.সামছুল ওরফে কোপা সামছুকে (৪৫) অস্ত্রও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে তাকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের কাটাখালী ঘাট থেকে নৌকা তৈরীর ডেক থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ এলজি, ২ রাউন্ড গুলি, ১হাতুড়ি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মো.সামছুল ওরফে কোপা সামছু জাহাজমারা ইউনিয়নের মো.সাইদুল হক প্রকাশ সধু মাঝির ছেলে।

বুধবার (১৬ জুন) সকাল ১১টায় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, গত (৯ জুন) দিবাগত গভীর রাতে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ইউপি সদস্য রবীন্দ্রচন্দ্র দাসকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। সে ওই হত্যা মামলার ২০ নং আসামি এবং গত (১৯ মে) পূর্ব বিরোধের জের ধরে সোনাদিয়া ইউনিয়নে জোবায়েকে কুপিয়ে হত্যা করা হয়। সে ওই হত্যা মামলার ৮নং আসামি।
তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামিকে দুপুরের দিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে মার্কেটের জায়গা দখল করে মালামাল রাখাকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর হাতিয়াতে ইউপি সদস্যসহ দুটি হত্যা মামলার আসামি কোপা সামছু অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

আপডেট: ০৮:২২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১