১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে ট্রাক চাপায় পাঁচ সন্তানের জননীর মৃত্যু

  • আপডেট: ১০:৫৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
  • 1451

জহিরুল ইসলাম, (রামগঞ্জ) লক্ষীপুর : রামগঞ্জে বেপরোয়া গতির ড্রাম ট্রাক চাপায় মায়া বেগম (৫৫) নামের ৫ সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় জনতা ট্রাকটি আটক করে ভাংচুর চালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

সোমবার সকাল সাড়ে ১০টায় রামগঞ্জ পৌরসভার সীমান্তবর্তি কাওয়ালিডাঙ্গা নামক স্থান এলাকায় এ ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহত মায়া বেগম রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের নিচহরা গ্রামের আবু ইউছুফ চেয়ারম্যান বাড়ীর আবুল হোসেনের স্ত্রী ও ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিঠুর মা। প্রত্যক্ষদর্শী কামাল হোসেনসহ কয়েকজন জানান, সকাল সাড়ে ১০টায় মায়া বেগম কাওয়ালিডাঙ্গা গ্রামের সওদাগর বাড়ী থেকে স্বামীর বাড়ী যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে সিএন্ডবি সড়কের পাশে রিক্সার জন্য অপেক্ষা করতে থাকেন। রাস্তার পাশে দাঁড়ানো থাকলেও রামগঞ্জ থেকে হাজীগঞ্জগামী বালুবাহি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২৮৩৭১) বেপরোয়া গতিতে মায়া বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দূর্ঘটনার পরপরই ট্রাক চালক ঘটনাস্থলের অদূরে ট্রাক রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ মৃত মায়া বেগমের লাশ উদ্ধার ও ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আমরা লাশ উদ্ধার করেছি এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। মৃতের আত্মীয়স্বজন অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
সর্বাধিক পঠিত

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর ভাই নিহত

লক্ষ্মীপুরের রামগঞ্জে ট্রাক চাপায় পাঁচ সন্তানের জননীর মৃত্যু

আপডেট: ১০:৫৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১