০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট: ১১:৩৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • 1179

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আবদুলহাকিম (৩০) উপজেলার দক্ষিণ রামায়ণপুর গ্রামের হাফিজ উদ্দিন সর্দার বাড়ীর আবুল কাশেমের ছেলে।

বুধবার (১৯ মে) দুপুরে আটককৃত আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে তার বসত বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এর আগে রাত ৮টায় নির্যাতিত গৃহবধু থানায় এসে ধর্ষণের অভিযোগ করেন।

ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করেন, গত ১৯ এপ্রিল নির্যাতিত গৃহবধুর ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে অভিযুক্ত আবদুল হাকিম তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এর পর তাকে কাউকে বলতে নিষেধ করে ভয়ভীতি প্রদর্শন করে। তাই তিনি বিষয়টি এতো দিন কাউকে বলতে এবং থানায় অভিযোগ করেনি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-এঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৪৪

নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট: ১১:৩৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১