১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

  • আপডেট: ০৪:৪৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • 1049

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরেফিন রাজু (২৩) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার (২ মে) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার চরমোহনা ইউনিয়নের কাজির মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরেফিন একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও কৃষক আনোয়ার উল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় আরেফিনের পাশাপাশি অন্য একটি মোটরসাইকেল যাচ্ছিলো। অন্য মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে অসাবধানতাবসত নিজের চলন্ত মোটরসাইকেলের হঠাৎ ব্রেক করেন। এতে মোটরসাইকেলটি উল্টে গিয়ে আরেফিন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক তারেক আজিজ জনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরেফিনের মৃত্যুর ঘটনা দুঃখজনক। তার মৃত্যুতে উপজেলা যুবলীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
সর্বাধিক পঠিত

মা হারালেন সাংবাদিক জহির উদ্দিন, লক্ষ্মীপুরে শোকের ছায়া

লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

আপডেট: ০৪:৪৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১